গত বছরের এপ্রিলে ডকসে ইমোজি রিঅ্যাকশন সুবিধা চালু করে গুগল। এর কয়েক মাস পর লেখার সময় ইমোজি ব্যবহারে শর্টকাট যুক্ত করে। বর্তমানে নতুন পদক্ষেপের অংশ হিসেবে ডকসে থাকা কমেন্টে ইমোজি রিঅ্যাকশন ব্যবহারের সুবিধা চালু হতে যাচ্ছে। বর্তমানে র‍্যাপিড রিলিজ ডোমেইনে এ ফিচার চালু করা হচ্ছে। ৩ মে বাকি ডোমেইনেও চালু করা হবে। কমেন্ট ইমোজি রিঅ্যাকশন ছাড়াও ওয়ার্কস্পেসে আরো কিছু আপডেট চালুর কথাও জানিয়েছে গুগল। গ্যাজেটস নাউ