অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্ম ব্যবহারকারীর জন্য প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে সম্প্রতি ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানোর ফিচার প্রকাশ্যে এনেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। সামনের সপ্তাহগুলোয় ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে। এটি ব্যবহার করে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও বার্তা পাঠানো যায়। এটি ভিডিওর মাধ্যমে সরাসরি যোগাযোগের সুবিধা দেয়। অ্যাকাউন্টে থাকা মাইক্রোফোন বাটন চেপে ধরার পর ক্যামেরা চালু হলে বুঝতে হবে ফিচারটি চালু আছে। গিজচায়না
৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে
অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্ম ব্যবহারকারীর জন্য প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।










