গত বছর যুক্তরাষ্ট্রের ৯১১ জরুরি অবস্থায় বিভ্রাট দেখা দেয়। ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি) সম্প্রতি জানিয়েছে, দেশের চারটি টেলিকম সংস্থা এ বিষয়ে তদন্ত পরিচালনায় ৬০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে। খবর রয়টার্স।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এফসিসির জরুরি কলের নিয়মের প্রতি আনুগত্য প্রকাশ করে পরিকল্পনা প্রণয়ন করবে চারটি টেলিকম সংস্থা। এগুলো হলো এটিঅ্যান্ডটি, সেঞ্চুরি লিংক (লুমেন টেকনোলজি), ইনত্রাদো ও ভেরাইজন। ৯১১ বিভ্রাট তদন্তের জন্য লুমেন ৩৮ লাখ, ইনত্রাদো ১৭ লাখ ৫০ হাজার, এটিঅ্যান্ডটি ৪ লাখ ৬০ হাজার ও ভেরাইজন ২ লাখ ৭৪ হাজার ডলার এফসিসিকে দেবে।

এ বিষয়ে এফসিসির চেয়ারম্যান জেসিকা রোজেনওরসেল বলেন, আপনার জীবনের সবচেয়ে দরকারি কলটি আপনি ৯১১-তে করেন। তাই টেলিকম সংস্থাগুলোর যেকোনোভাবে এ বিভ্রাট এড়ানো প্রয়োজন। এমনটা হলে তত্ক্ষণাৎ ৯১১ কল সেন্টারে তা জানানো আবশ্যক।

২০২০ সালের জুনে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে ৯১১ জরুরি কলে বিভ্রাট দেখা দেয়। ২০ হাজারটিরও বেশি কল সংযোগে ব্যর্থ হয়।