এক্সবক্স কনসোল ব্যবহারকারীরা যেন সহজে ভয়েস চ্যাটে যুক্ত হতে পারে সেজন্য পরিকল্পনা করেছে মাইক্রোসফট ও ডিসকর্ড। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের এক্সবক্স ওয়ান ও এক্সবক্স সিরিজ এক্স/এসের জন্য ডিসকর্ড ব্যবহারের সুবিধা চালু করেছে। জুলাইয়ে বেটা ভার্সনের পরীক্ষা শেষে সেপ্টেম্বর থেকে সব এক্সবক্স ব্যবহারকারীর জন্য ফিচারটি চালুর কাজ শুরু করেছে ডিসকর্ড। বর্তমানে ভয়েস চ্যাটে যুক্ত হতে হলে এক্সবক্স মোবাইল অ্যাপ ব্যবহার করতে হয়। নতুন আপডেটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন হবে। এনগ্যাজেট