ব্যবহারকারীর মেসেজের বিপরীতে ছবির মাধ্যমে উত্তর দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে স্ন্যাপচ্যাট। এজন্য একটি চ্যাটবট চালু করা হয়েছে।। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফটো  মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট এখন এআই প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়িয়েছে। খবর রয়টার্স।

স্ল্যাপচ্যাটের বার্ষিক পার্টনার সামিটে এ ঘোষণা দেয়া হয়। প্রতিষ্ঠানটির লক্ষ্য, প্রযুক্তি ব্যবহার করে অগমেন্টেড রিয়ালিটি (এআর) ফিচারের উন্নয়নের গতি বাড়ানো এবং রিয়াল বিশ্বের ছবি ও ভিডিওর ওপর যেন কম্পিউটারাইজড ইমেজ দিয়ে আচ্ছাদিত থাকে তা দেখা। 

সম্প্রতি জেনারেটেড এআই টেক খাতের মূল দৃষ্টি নিজের দিকে টেনে নিয়েছে। স্ন্যাপের চ্যাটবট, যেটার নাম মাই এআই, সেটা ব্যবহারকারীদের সব বিষয়েই সাহায্য করতে পারবে। তা কবিতা লেখা থেকে শুরু করে তথ্য খোঁজার কাজেও সাহায্য করতে পারবে। এটা ওপেন এআইয়ের চ্যাটজিপিটি টেকনোলজি ব্যবহার করেই গড়ে তোলা হয়েছে।

মাই এআই এখন সব স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর কাছে সহজলভ্য এবং এটাকে স্ন্যাপচ্যাটে দুই বন্ধুর মধ্যে কথোপকথনের সময়ে প্রশ্নের জবাব দেয়ার জন্যও ব্যবহার করা যাবে। প্রথমদিকে যারা প্রতিষ্ঠানটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন স্ন্যাপচ্যাট প্লাস নেয়ার জন্য মাসে ৩ দশমিক ৯৯ ডলার প্রদান করত সেসব গ্রাহকই চ্যাটবট পেত। 

স্ন্যাপের চিফ এক্সিকিউটিভ ইভান স্পিজেন বলেন, ‘‌মাই এআই ব্যবহারকারীকে লেন্স ব্যবহারের পরামর্শ দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাপের আরো অনেক অনেক অংশ উন্মোচন করতে সাহায্য করতে পারে, এর মাধ্যমে বিভিন্ন ফটো ও ভিডিওতে ইফেক্ট যুক্ত করার সুযোগ পাওয়া যাবে।’