আগের দেখা কোনো ভিডিও খুঁজে পাওয়ার ও সেভ করার বিড়ম্বনা কমাতে ওয়াচ হিস্ট্রি ফিচারের পরীক্ষা চালাচ্ছে টিকটক। সম্প্রতি টেকক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর দ্য ভার্জ।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফিড থেকে দেখা কোনো ভিডিও সহজেই হিস্ট্রি থেকে খুঁজে নিতে পারবেন। সোস্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা টুইটারের ব্যবহারকারী হ্যামড ওহের তথ্যের পরিপ্রেক্ষিতে ফিচারটি নিয়ে পুনরায় লিখেছেন। ওহের স্ক্রিনশটের তথ্যানুযায়ী, কনটেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি হেডিংয়ের অধীনে ওয়াচ হিস্ট্রি ফিচারটি শিগগিরই যুক্ত করা হবে।

টিকটকের ওয়াচ হিস্ট্রি ফিচার পেজটি দেখতে কেমন হবে কিংবা কীভাবে আগে দেখা ভিডিও তালিকাবদ্ধ করবে, সে বিষয়ে আনুুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।