ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহার করায় দুই প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপলকে ১ কোটি ইউরো জরিমানা করেছে ইতালির অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিয়ন্ত্রকরা জানায়, যারা তাদের পরিষেবা নিয়ে থাকে, তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহারের পদ্ধতির বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাত্ক্ষণিকভাবে পরিষ্কার কোনো তথ্য সরবরাহ করতে পারেনি। বিবৃতিতে আরো বলা হয়, গুগল শর্তাবলি মেনে নেয়ার ব্যবস্থা করলেও অ্যাপলের কোনো উপায়ই নেই। রয়টার্স