জার্মান থ্রিডি প্রিন্টার নির্মাতা এসএলএম সলিউশন গ্রুপকে কিনতে সম্মত হয়েছে নাইকন। এ গ্রুপকে ৬২ কোটি ২০ লাখ ইউরো বা ৬২ কোটি ডলারে কিনবে বলে জানায় জাপানভিত্তিক কোম্পানি নাইকন।

নিক্কেই এশিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে মূলধন বৃদ্ধির মাধ্যমে নাইকন তার লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ শেয়ারের জন্য ৪ কোটি ৫০ লাখ ইউরো ব্যয় করবে এবং জাপানভিত্তিক কোম্পানিটি পরে শেয়ার ও কনভার্টিবল বন্ড কেনার জন্য টেন্ডার অফার চালু করবে। চুক্তির মাধ্যমে নাইকন থ্রিডি প্রিন্টার উৎপাদনের বড় একটি অংশ দখলে নিতে চায়।

নাইকনের প্রেসিডেন্ট তোশিকাজু উমাতেতে একটি অনলাইন প্রেজেন্টেশনে বলেন, প্রতিশ্রুতিশীল বাজারে ডিজিটাল উৎপাদন এবং কার্বন নিরপেক্ষতার মাধ্যমে ধাতুর তৈরি যন্ত্রাংশ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান দখল করা আমাদের লক্ষ্য।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এসএলএমের সদর দপ্তর জার্মানির লুবেক শহরে। কোম্পানিটির কর্মী সংখ্যা পাঁচ শতাধিক। কোম্পানিটির থ্রিডি প্রিন্টারগুলো ধাতব গলানোর লেজার ব্যবহার করে দ্রুত বড় ধাতব উপাদান তৈরি করতে সক্ষম।

এসএলএম এখন ধাতব থ্রিডি প্রিন্টারের প্রায় ১০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করছে। নাইকনের মতে, জার্মানির ইওএস গ্রুপ ও জেনারেল ইলেকট্রিকের পর তৃতীয় স্থানে রয়েছে এটি। 

ধাতব থ্রিডি প্রিন্টার সাধারণ ডিজাইনগুলো ব্যবহার করে বিভিন্ন উপাদান তৈরি করতে পারে এবং এটি হালকা করার সময়ে একটি অংশের শক্তি বাড়াতে পারে। পাশাপাশি এটিতে মহাকাশ ব্যবস্থার জন্য অ্যাপ্লিকেশন সিস্টেমও রয়েছে।