সরবরাহ ও চাহিদায় ক্রমবর্ধমান অবনতির কারণে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে পশ্চিম ইউরোপে কম্পিউটার বিক্রি কমেছে। এ নিয়ে টানা দুই প্রান্তিক অবনমনের শিকার হলো দেশটির প্রযুক্তি খাত। বছরওয়ারি হিসেবে অঞ্চলটিতে কম্পিউটার বিক্রি ১৮ শতাংশ কমে ১ কোটি ২৩ লাখ ইউনিটে পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোটবুক বাজারজাত। গত বছরের একই সময়ের তুলনায় নোটবুক বিক্রি ২৬ শতাংশ কমে ৯৫ লাখ ইউনিটে নেমে গিয়েছে। সেদিক থেকে ডেস্কটপ অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে। খাতটি বছরওয়ারি ২২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বাণিজ্যিক পর্যায়ে চাহিদার কারণে ২৭ লাখ ইউনিট বিক্রি হয়েছে। ভোক্তাকেন্দ্রিক ট্যাবলেট ডিভাইসের বাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের তুলনায় বিক্রি ২৪ শতাংশ কমে ৫৯ লাখ ইউনিটে নেমে গিয়েছে। দ্বিতীয় প্রান্তিকের অধিকাংশ সময় চীনের উৎপাদন অঞ্চলগুলোয় লকডাউন থাকায় সরবরাহ সংকট অঞ্চলটির কম্পিউটার বিক্রিতে বিরূপ প্রভাব ফেলেছে। মে মাসের শেষে উৎপাদন বাড়লেও প্রান্তিকের শুরুতে যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে পারেনি।
পশ্চিম ইউরোপে কম্পিউটারের বাজারজাত (ডেস্কটপ ও নোটবুক)
সরবরাহ ও চাহিদায় ক্রমবর্ধমান অবনতির কারণে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে পশ্চিম ইউরোপে কম্পিউটার বিক্রি কমেছে। এ নিয়ে টানা দুই প্রান্তিক অবনমনের শিকার হলো দেশটির প্রযুক্তি খাত।










