‘গ্যালাক্সি আনপ্যাকড’ ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে দেশের বাজারে চতুর্থ প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর নিয়ে এসেছে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোরে ৭ দশমিক ৬ ইঞ্চির মেইন এবং ৬ দশমিক ২ ইঞ্চির কভার (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) ডিসপ্লে; ৫০, ১২ ও ১০ মেগাপিক্সেলের রিয়ার, ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ও ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরা রয়েছে।

ডিভাইসটিতে অক্টা-কোর প্রসেসরের (৩ দশমিক ১৮ গিগাহার্টজ পর্যন্ত) পাশাপাশি ১২ গিগাবাইট র‌্যাম, ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ও ৪ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরে একটি ৬ দশমিক ৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড টুএক্স মেইন এবং ১ দশমিক ৯ ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে দেয়া হয়েছে। নজরকাড়া ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে ১২+১২ মেগাপিক্সেল রিয়ার এবং ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোন দুটি উন্মোচন প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ব্র্যান্ড পজিশনিংয়ের প্রশ্নে স্যামসাংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উদ্ভাবনীর প্রয়োগ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোরের মাধ্যমে এটি আবারো প্রমাণিত হয়েছে।

স্যামসাংয়ের নির্ধারিত আউটলেটে এখন গ্রে গ্রিন, বেজ ও ফ্যান্টম ব্ল্যাক—তিনটি রঙে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ডিভাইসটি পাওয়া যাচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকায়। অন্যদিকে পার্পল, গ্রে ও পিংক গোল্ড ভ্যারিয়েশনের গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরের দাম পড়বে ১ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা।