টুইটার কেন্দ্রিক সংবাদ শিরোনাম পিছুই ছাড়ছে
না ইলোন মাস্কের। প্রতিষ্ঠানটির অর্ধেক জনবল ছাঁটাইয়ের পর এবার বিদ্যমান কর্মীদের ব্যাপারে
এল কড়া নির্দেশনা।
ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, টুইটার
কর্মীদের কাছে দীর্ঘ সময় কাজ করার প্রতিশ্রুতি চেয়েছেন মাস্ক। তিনি বলেছেন, মনোযোগ
দিয়ে দীর্ঘ সময় কাজ করুন, না হয় চলে যান।
কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে টেসলা বস
বলেছেন, নতুন টুইটারে কাজ করতে চাইলে এ প্রতিশ্রুতি দিতেই হবে। শুধু মৌখিক প্রতিশ্রুতি
নয়, এজন্য তাদের সম্মতিপত্রেও স্বাক্ষর করতে হবে। আজ বৃহস্পতিবারের মধ্যে সম্মতি না
দিলে তিন মাসের অগ্রিম বেতন দিয়ে চাকরিচ্যুত করা হবে।
এর আগেই কর্মীদের রিমোট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে
নিষেধাজ্ঞা জারি করেন মাস্ক। অফিসে গিয়ে সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কাজের বাধ্যবাধকতা
জুড়ে দেন তিনি। তখন ইলোন মাস্ক বলেছিলেন, কভিডের সময় বাসায় বসে থেকে মানুষের অভ্যাস
খারাপ হয়ে গিয়েছে। তারা ভেবে নিয়েছে, পরিশ্রমের দরকার নেই। কিন্তু টুইটারে কাজ করতে
হলে কঠোর পরিশ্রম করতেই হবে।










