চলতি সপ্তাহে গ্লোবাল বিজনেস সলিউশন টিম থেকে ২০ কর্মীকে বরখাস্ত করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর আমেরিকায় বেশি বরখাস্তের ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও অ্যাডভার্টাইজিং বিভাগে কর্মরতরা লিংকডইনে বরখাস্তের খবরটি প্রকাশ করেন। পুনর্গঠনের এ উদ্যোগের অংশ হিসেবে কর্মীদের কতজন বরখাস্ত হয়েছেন সে বিষয়ে টিকটকের মুখপাত্র কোনো তথ্য জানাননি। গিজচায়না