স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবার পরিধি বাড়াচ্ছে ইলোন মাস্ক মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। সম্প্রতি স্টারলিংক এভিয়েশন চালুর মাধ্যমে ফ্লাইট চলাকালীন ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে এ ইন্টারনেট ব্যবহার করা যাবে। খবর রয়টার্স।

আকাশপথে চলাচলের সময় গ্রাহকদের ইন্টারনেট সংযোগ প্রদান নিশ্চিতে যখন তুমুল প্রতিযোগিতা চলছে তখন স্টারলিংক ১ লাখ ৫০ হাজার ডলার মূল্যের অ্যান্টেনা সরবরাহের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিশ্চিতে কাজ করছে। হাজার হাজার ইন্টারনেট স্যাটেলাইট সরবরাহকারী স্টারলিংকের মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স প্রতি মাসে প্রাইভেট জেটে ইন্টারনেট ব্যবহারের জন্য ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত ফি নেবে।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে স্টারলিংক এভিয়েশন টার্মিনালগুরো সরবরাহ করা শুরু করবে বলে ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগে থেকে বুকিংয়ের জন্য ৫ হাজার ডলার ডাউন পেমেন্ট করতে হবে। বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, টার্মিনালগুলো প্রতি সেকেন্ডে ৩৫০ মেগাবিট গতি সরবরাহে সক্ষম। এর মাধ্যমে ভিডিও কলিংয়ের পাশাপাশি অনলাইনে গেমও খেলা যাবে।

পৃথিবীর নিম্নকক্ষপথে স্যাটেলাইট উেক্ষপণের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বিস্তারে কাজ করছে ইলোন মাক্সের স্পেসএক্স ও যুক্তরাজ্যের ওয়ান ওয়েব। বর্তমানে প্রাইভেট জেট পরিষেবা ও বাজারের নিয়ন্ত্রণে থাকা ইমারস্যাট ও ভায়াস্যাটের সঙ্গে প্রতিযোগিতায় নামার কথা ভাবছে এ দুটি প্রতিষ্ঠান। সম্প্রতি ইন ফ্লাইট ব্রডব্যান্ড জায়ান্ট প্যানাসনিক অ্যাভিয়নিকসের সঙ্গে নতুন চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে। অ্যাভিয়নিকস বিশ্বের ৭০টি এয়ারলাইনসকে পরিষেবা দেয়।