অনুমোদন না পাওয়া পর্যন্ত স্টারলিংকের ইন্টারনেট সেবা গ্রহণে বিরত থাকতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। স্টারলিংক মূলত ইলোন মাস্কের মালিকানাধীন স্পেসেক্স অ্যারোস্পেসের একটি অংশ। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদানে এটি প্রতিষ্ঠা করা হয়। খবর রয়টার্স।
সম্প্রতি এক বিবৃতিতে ভারত সরকার জানায়, দেশে প্রচলিত তথ্যপ্রযুক্তি আইন মেনে চলার জন্য স্টারলিংককে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ভারতে পরিষেবার জন্য সব ধরনের রেজিস্ট্রেশন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
১ নভেম্বর ভারতে ব্যবসা পরিচালনার জন্য সরকারি অনুমোদন পেয়েছে স্টারলিংক। অনুমোদন পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। পাশাপাশি তাদের ইন্টারনেট সেবার প্রি-সেলিংও শুরু করেছে। এ ব্যাপারে স্টারলিংকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।










