২০০৫ সালে আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত ইউটিউবে বেশকিছু আপডেট যুক্ত করা হয়েছে। চলতি বছরের শুরুতে প্লাটফর্মটি ১৭ বছরে পা দিল। সে সময় সংশ্লিষ্টরা প্লাটফর্মটির ডিজাইন ও লুকে পরিবর্তন আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। ব্যবহারকারীদের ক্রমাগত অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওতে জুম ইন ও আউট করার সুবিধা চালু করেছে ইউটিউব। নতুন ফিচারটিতে ব্যবহারকারী তার পছন্দমতো জুম ইন ও আউট করতে পারবে। ব্যবহারকারীরা একবার কোনো ভিডিও জুম করলে সে অবস্থায়ই দেখতে পারবেন। এর জন্য আঙুল দিয়ে ধরে রাখতে হবে না। টেকরাডার
ইউটিউব ভিডিওতে জুম ইন ও আউট সুবিধা চালু
২০০৫ সালে আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত ইউটিউবে বেশকিছু আপডেট যুক্ত করা হয়েছে।










