বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে আরো ৯০০টি কর্মসংস্থানের সুযোগ কমিয়েছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ২০ শতাংশ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যানুযায়ী, এতে শাওমির মোট কর্মীর ৩ শতাংশ আক্রান্ত হয়েছেন। ৩০ জুনের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির ৩২ হাজার ৮৬৯ জন পূর্ণকালীন কর্মী ছিলেন, যার মধ্যে ৩০ হাজার ১১০ জনই চীনের মূল ভূখণ্ডকেন্দ্রিক। বাকিরা ভারত ও ইন্দোনেশিয়ায়। আইএএনএস
অর্থনৈতিক মন্দায় কর্মসংস্থানের সুযোগ কমাল শাওমি
বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে আরো ৯০০টি কর্মসংস্থানের সুযোগ কমিয়েছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ২০ শতাংশ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।










