ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফিতে সেরা অভিজ্ঞতা দিতে রেনো সিরিজের সর্বশেষ ভার্সন নিয়ে আসছে অপো। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো রেনো সিরিজ বাজারে আসে।

রেনো সিরিজের ফোনটির বিশেষ দিক হচ্ছে, এতে থাকছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ক্যামেরা সেটআপ। ব্যবহারকারীরা নিঃসন্দেহে ফটোগ্রাফিতে আগের চেয়ে উন্নততর অভিজ্ঞতা পাবেন। এর দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেল কোয়াড-ক্যামেরা সেটআপ ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা ফটোগ্রাফিতে ভিন্ন মাত্রা যোগ করবে। চাইলে পোর্ট্রেট ভিডিওতে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার ইফেক্ট যোগ করা যাবে। তাই এমন সর্বাধুনিক প্রযুক্তি থাকার কারণে যেকোনো পরিবেশ নিখুঁতভাবে সঠিক কালারে ছবি ও ভিডিও করা যাবে।