ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করতে গিয়ে অনেক সময়ই ফাইল সেভ করা হয় না। অনেক সময় মিনিমাইজ করতে গিয়ে আনসেভড থাকা ফাইল বন্ধ হয়ে যায়। এমন সব কারণে দীর্ঘ সময় ধরে লেখা মুহূর্তেই হারিয়ে যায়। লেখার সময় সেভ করার অভ্যাস থাকা তাই ভালো। তবে ফাইল সংরক্ষণের আরো একটি উপায় রয়েছে।
গুগলে ফাইল সংরক্ষণ করলে সেটি মুছে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করেছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্টটি। লেখালিখির ক্ষেত্রে গুগল ডকস ব্যবহার করা যায়। গুগল ডকস স্বয়ংক্রিয়ভাবে নথি সংরক্ষণ করতে পারে। গুগল ড্রাইভে শুধু নিজের নথিগুলো সংরক্ষণ করা যাবে, তা-ই নয়। সেগুলো অনলাইনে শেয়ারও করা যাবে। এজন্য ফাইলটিতে রাইট ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে শেয়ার করার জন্য একটি লিংক তৈরি করতে হবে। যতজন মানুষের সঙ্গে ফাইলটি শেয়ারের প্রয়োজন ব্যবহারকারী তা করতে পারবে।
গুগল ড্রাইভে যেকোনো ধরনের ফাইল রাখা যায়, সেটি যেকোনো ফরম্যাটই হোক না কেন। ড্রাইভ, পিডিএফ, ওয়ার্ড, ইমেজ, মিউজিক এবং আরো অনেক ধরনের ফাইল সাপোর্ট করে প্লাটফর্মটি। এছাড়া গুগল ড্রাইভে পাওয়া গুগল ডকসে ভয়েস কমান্ডের মাধ্যমেও টাইপ করা যায়। এতে বাংলা, ইংরেজিসহ অনেক ভাষায় ভয়েস টাইপিং করা সম্ভব। এমনকি গুগল ডকসে লেখাসহ নিজের মন্তব্যও যুক্ত করে দেয়া যায়।










