শিশুদের জন্য নতুন ট্যাব নিয়ে এসেছে স্যামসাং। গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটকে ট্যাব অ্যা কিডস নামে রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে আনা হয়েছে। রাশিয়ায় শিশুদের ব্র্যান্ড স্মেশারিকির সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে তারা। লেগোসহ বেশকিছু সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় ট্যাবটিতে ২০টির বেশি শিক্ষা ও বিনোদনমূলক অ্যাপ ইনস্টল করা থাকবে। শিশুদের গল্প, গান ও গেমসের মাধ্যমে বিনোদন দেয়ার জন্য ট্যাবলেটটিতে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মারুসিয়া এবং বিশেষ ইউজার ইন্টারফেস রয়েছে। ট্যাবের সঙ্গে উজ্জ্বল রঙের সুরক্ষামূলক কভার বা স্ট্যান্ড থাকবে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডসের ইন্টারফেসটি শিশুদের জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। প্রবেশাধিকার সংরক্ষণে এবং শিশুদের জন্য প্রযোজ্য কনটেন্ট নির্ধারণে এতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচারও দেয়া হয়েছে। দুর্ঘটনাজনিত পতনের ক্ষতি কমাতে ট্যাবলেটের সঙ্গে শক-রেজিস্ট্যান্ট কেস দেয়া হবে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডসে সরু বেজেলের ৮ দশমিক ৭ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১৩৪০X৮০০ পিক্সেল। এতে ২ দশমিক ৩ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটেও একই প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ট্যাবলেটটিতে অটোফোকাস ফিচারসমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেয়া হয়েছে। সেলফির জন্য ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ওয়াই-ফাই অনলি গ্যালাক্সি ট্যাব এ কিডসে ব্লটুথ ভার্সন ফাইভ, এ-জিপিএস, গ্লোনাস, বিডিএস, গ্যালিলেও ও ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। ট্যাবে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি বিল্ট ইন ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়। গ্যাজেটস থ্রিসিক্সটি










