বর্তমানে বাজারে থাকা এম২ চিপ ছাড়াও পরবর্তী প্রজন্মের চিপসহ ম্যাকবুক এয়ার তৈরি ও বাজারজাতে কাজ করছে অ্যাপল। নতুন ডিভাইসে ১৪ ইঞ্চির ম্যাকবুক এয়ারের মতো একই ডিসপ্লে রেজল্যুশন থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ল্যাপটপ বিক্রি বাড়াতে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি বড় আকারের ম্যাকবুক এয়ার তৈরি করতে চায়। নাইনটুফাইভম্যাকের তথ্যানুযায়ী, ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ারের পরীক্ষা চালানোর পাশাপাশি এটি বাজারজাতের কথাও ভাবছে অ্যাপল। এম২-এর সমতুল্য সিলিকন প্রসেসরও ব্যবহার করা হতে পারে। তবে বিশ্লেষকদের বিশ্বাস নতুন ডিভাইসে ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এম৩ চিপ ব্যবহার করা হতে পারে। অর্থাৎ নতুন ডিভাইস আরো উন্নত ও কার্যক্ষমতাসম্পন্ন হবে। ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ারের পাশাপাশি অ্যাপল ১৩ ইঞ্চির নতুন ম্যাকবুক এয়ার, ২৪ ইঞ্চির আইম্যাক ও এন্ট্রি লেভেলে ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো তৈরিতে কাজ করছে। টেকটাইমস