যুক্তরাষ্ট্রের অন্যতম মাইক্রোব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ পার্লার পুনরায় গুগল প্লেস্টোরে যুক্ত হয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে বিক্ষোভের ঘটনার পর গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট অ্যাপটি প্লাটফর্ম থেকে সরিয়ে দিয়েছিল। ২০১৮ সালে টুইটারের মতো প্লাটফর্মের বিকল্প হিসেবে পার্লারের যাত্রা। চালুর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসারীদের কাছে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিদ্বেষমূলক কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় অন্যান্য প্রযুক্তিপ্রতিষ্ঠান পার্লারের সঙ্গে সব ধরনের চুক্তি ও যোগাযোগ বাতিল করে দেয়। রয়টার্স