আইফোন ১৩-এর জন্য চিপ সরবরাহ নিশ্চিতে আইপ্যাড তৈরি কমিয়ে দিয়েছে অ্যাপল। বৈশ্বিক চিপস্বল্পতার কারণে এ পদক্ষেপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। দুই মাস ধরেই আইপ্যাড তৈরি অর্ধেকে নামিয়ে এনেছে তারা। এছাড়া পুরনো আইফোনের জন্য যে যন্ত্রাংশ ছিল তা আইফোন ১৩ তৈরিতে কাজে লাগানো হচ্ছে। শুরুতে সামলাতে পারলেও বর্তমানে বৈশ্বিক সরবরাহ চেইনে সমস্যা ও উপকরণ সংকটে চাপে পড়েছে অ্যাপল। নিক্কেই এশিয়া