বছরের শেষদিকে স্ন্যাপ ম্যাপে বিশেষ মুহূর্ত যুক্ত করার কাজ করছে ফটো মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এ উপলক্ষে ব্যবহারকারীদের জন্য লেয়ার নামে নতুন ফিচার এনেছে প্লাটফর্মটি। ফলে ব্যবহারকারীরা একই সঙ্গে মেমোরিজ ও এক্সপ্লোর ফিচার ব্যবহার করতে পারবে। খবর টাইমস অব ইন্ডিয়া।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বছরজুুড়ে ঘটে আসা স্মরণীয় দিন, মুহূর্তগুলো পুনরায় দেখতে পাবেন। তবে মজার বিষয় হচ্ছে লেয়ার ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী শুধু তার নিজের স্মৃতিই দেখতে পাবেন। কোনো বন্ধু বা আত্মীয়ের মেমোরিজ দেখতে পাবেন না। অন্যদিকে এক্সপ্লোর ফিচারের মাধ্যমে যে কেউ সারা বিশ্বের ব্যবহারকারীদের পোস্ট করা ছবি, ভিডিও দেখতে পাবেন। প্রথমবারের মতো স্ন্যাপচ্যাটাররা লেয়ার ব্যবহারের মাধ্যমে ল্যান্ডস্কেপ মোডে পরিবর্তন করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা সহজেই কোন বিষয়ে সন্ধান করছেন সেটি দেখতে পাবেন। সম্প্রতি এক ঘোষণায় স্ন্যাপচ্যাট জানায়, তাদের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকরপোরেটেড ভার্চুয়ালি স্ন্যাপ ইন ইন্ডিয়া প্রোগ্রাম পরিচালনা করেছে।