গ্লোবাল ক্লাউড কমিউনিকেশন্স প্ল্যাটফর্ম এবং অমনিচ্যানেল এনগেজমেন্ট লিডার, ইনফোবিপ-এর উদ্যোগে, ‘ইমেইল অটোমেশনের মাধ্যমে কাস্টোমার এনগেজমেন্ট বৃদ্ধি এবং আরওআই নিশ্চিতকরণ’ শীর্ষক ওয়েবিনারে একটি বিশেষ অনলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে ব্যাংকিং ও নন-ব্যাঙ্কিং, ইনস্যুরেন্স, রিটেইল ও ই-কমার্স এবং স্টার্টআপ লিডাররা অংশগ্রহণ করেন।
ইনফোবিপ বাংলাদেশের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, মাসুদ রানার প্রেজেন্টেশনের মাধ্যমে সেশনটি শুরু হয়। প্রেজেন্টেশনটিতে তিনি ইন্ডাস্ট্রিভেদে বেশ কিছু ইমেইল অটোমেশন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এছাড়া ইনফোবিপ-এর ইমেইল অটোমেশন প্লাটফর্মের ইমেইল বিল্ডার, পার্সোনালাইজেশন, এবং অ্যানালাইটিক্সসহ অন্যান্য টুল ব্যবহারের মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠানগুলো কাস্টোমার রিটেনশন ও বিজনেস গ্রোথ নিশ্চিত করতে পারে তা তুলে ধরা হয়। এগুলোর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইমেইল ইউজ কেসও প্রেজেন্টেশনে উঠে আসে।
এরপর একটি কাস্টোমার চ্যাট সেশন অনুষ্ঠিত হয়। সেশনটিতে ব্র্যাক ব্যাংক লিমিটেডের টেকনোলজি বিভাগের হেড অব সিস্টেমস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অপারেশনস মীর মোহাম্মদ আসিফুল বারী উপস্থিত ছিলেন। মহামারীকালীন গ্রাহক সেবা ব্যবস্থাপনা নিয়ে কথা বলার পাশাপাশি সর্বোচ্চ কাস্টোমার এনগেজমেন্ট ও এক্সপেরিয়েন্স নিশ্চিতকরণে ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ অটোমেশন অ্যাডোপশন পরিকল্পনা সম্পর্কে তিনি কথা বলেন। ইনফোবিপের ইমেইল অটোমেশন প্লাটফর্ম কীভাবে কাস্টোমার এনগেজমেন্ট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে বিষয়েও তিনি আলোকপাত করেন। চ্যাট সেশনটি সঞ্চালনা করেন ইনফোবিপ বাংলাদেশের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার মেহমুদুল হক।
ওয়েবিনারের শেষ সেশনে ‘রোল অব ইমেইল অটোমেশন ইন ইম্প্রুভিং কাস্টোমার এক্সপেরিয়েন্স’ শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অফ ডিজিটাল ব্যাংকিং সঞ্জীত দত্ত, সেবা ডট এক্সওয়াইজেড-এর সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজীব, বাটা বাংলাদেশের হেড অফ ই-কমার্স রাজীব জাহান ফেরদৌস। এই প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন দারাজ বাংলাদেশ (আলীবাবা গ্রুপ)-এর সিএস অ্যান্ড পিএসসি বিভাগের হেড অফ কাস্টোমার অ্যান্ড সেলার সাপোর্ট তানভীর হুসেইন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্যানেল আলোচনাটি শেষ হয়।
অধিবেশনটিতে বক্তারা কাস্টোমার এনগেজমেন্ট এবং রিটেনশনে ইমেইল অটোমেশন এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। কাস্টোমার এক্সপেরিয়েন্স উন্নতিকরণের পাশাপাশি ইমেইল অটোমেশন কীভাবে প্রতিষ্ঠানের কর্মীদেরও কর্মদক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে, তা উঠে আসে আলোচনায়। কাস্টোমার এক্সপেরিয়েন্সে ইন্ডাস্ট্রিভেদে পার্সোনালাইজড ইমেইল কনটেন্টের প্রভাব নিয়ে প্যানেলিস্টরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া কীভাবে কাস্টোমার ট্র্যাকিং প্যারামিটারভিত্তিক ইমেইল অটোমেশন, ক্যাম্পেইনে সর্বোচ্চ সফলতা নিশ্চিত করতে পারে, সে প্রসঙ্গে আলোচনা হয়।
ইনফোবিপ একটি গ্লোবাল ক্লাউড কমিউনিকেশন্স প্ল্যাটফর্ম যারা এন্টারপ্রাইজগুলোকে কাস্টোমার জার্নির সকল ধাপে ‘কানেক্টেড এক্সপেরিয়েন্স’ প্রদানে সহায়তা করে। ইনফোবিপের অমনি-চ্যানেল এনগেজমেন্ট, আইডেন্টিটি, ইউজার অথেনটিকেশন এবং কন্ট্যাক্ট সেন্টার সল্যুশন এন্টারপ্রাইজ এবং পার্টনারদের গ্রাহক যোগাযোগের প্রতিকূলতা পেরিয়ে ব্যবসায় প্রসারে সক্ষমতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এক যুগেরও বেশি ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা নিয়ে ইনফোবিপ বিশ্বের ছয়টি মহাদেশে ৭০টিরও বেশি অফিসে বিস্তৃত। ১৯০টিরও বেশি দেশে ৮০০ কোটির ওপর মোবাইল ডিভাইস এবং সাতশোর ওপর টেলিকম নেটওয়ার্কে ইনফোবিপের সেবা বিদ্যমান।









