২০২২ সালে ভারতের স্মার্ট টেলিভিশনের বাজার ২৮ শতাংশ বেড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, দেশটির তিন-পঞ্চমাংশ টেলিভিশনের মিডিয়াটেকের চিপ ব্যবহার করা হয়েছে। তবে ১০ দশমিক ৫ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে শাওমি। এর পরই রয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। স্মার্ট টেলিভিশন খাতে ওয়ানপ্লাস, ভিইউ ও টিসিএল ছিল দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানের তালিকায়। কাউন্টারপয়েন্টের বিশ্লেষক আকাশ জাতওয়ালার তথ্যানুযায়ী, ভারতের গ্রাহকরা বড় ডিসপ্লে ও ডলবি সাউন্ড সিস্টেমের টেলিভিশনকে প্রাধান্য দিয়ে থাকে। গিজমোচায়না
ভারতে স্মার্টটিভির বাজার ২৮ শতাংশ বেড়েছে
২০২২ সালে ভারতের স্মার্ট টেলিভিশনের বাজার ২৮ শতাংশ বেড়েছে।










