ইউরোপসহ অন্যান্য দেশে বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধিতে শতাধিক কর্মী নিয়োগ করতে যাচ্ছে মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই। এমন গ্রাহকদের কাছে তারা সেবা বিক্রি করতে চায়, যারা মাসিক ফি দেন না কিন্তু যারা প্রতিষ্ঠানটির ব্যবহারকারী হিসেবে আছেন। প্রতিষ্ঠানটির বর্তমান গ্রাহক সংখ্যা সাড়ে ৩৬ কোটি। বিক্রি বাড়াতে অস্ট্রেলিয়া, ইউরোপ ও কানাডায় বিপণন বিভাগে ৭০ শতাংশ লোকবল নিয়োগ করা হবে। পাশাপাশি ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক পর্যায়ের ২৫ জন কর্মীও নেয়া হচ্ছে। রয়টার্স