সোস্যাল মিডিয়া প্লাটফর্ম পারলার সম্প্রতি জানায়, তারা নন-ফাঞ্জিবল টোকেনস বা এনএফটিতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। সাম্প্রতিক মাসগুলোয় ডিজিটাল অ্যাসেটের দ্রুত প্রবৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এ খাতে বিনিয়োগে এগিয়ে আসছে তারা। ২০১৭ সাল থেকে এনএফটি ক্রয়-বিক্রয় শুরু হলেও ২০২১ সালে তা রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। ফেসবুক ও টুইটারের বিকল্প প্লাটফর্ম হিসেবে ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল পারলার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কাছে এ সোস্যাল সাইট বেশ জনপ্রিয়। রয়টার্স
এনএফটিতে ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা পারলারের
সোস্যাল মিডিয়া প্লাটফর্ম পারলার সম্প্রতি জানায়, তারা নন-ফাঞ্জিবল টোকেনস বা এনএফটিতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। সাম্প্রতিক মাসগুলোয় ডিজিটাল অ্যাসেটের দ্রুত প্রবৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এ খাতে বিনিয়োগে এগিয়ে আসছে তারা। ২০১৭ সাল থেকে এনএফটি ক্রয়-বিক্রয় শুরু হলেও ২০২১ সালে তা রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে।










