চলতি বছর শেষে একাধিক প্লাটফর্মে ভিডিও কলিং অ্যাপ মিট ও জুম চালুর ঘোষণা দিয়েছে গুগল। আগামী বছরের ২২ আগস্ট থেকে ফিচারটি ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। পরের ১৫ দিনের মধ্যে ব্যবহারকারীদের কাছে তা পৌঁছে যাবে। ব্লগপোস্টের তথ্যানুযায়ী, জুম রুমস ও গুগল মিট ডিভাইসগুলো গুগল মিট মিটিংয়ে যুক্ত হবে। ক্রোম অপারেটিং সিস্টেমভিত্তিক মিট ডিভাইসে জুম ইন্টারলুপ যুক্ত থাকবে। নিবন্ধিত ডিভাইসগুলো অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে কোনো প্রকার অনুমতি ছাড়াই বিশ্বস্ত ডিভাইসগুলো ক্রস প্লাটফর্ম কলে যুক্ত হতে পারবে। গ্যাজেটস নাউ
একাধিক প্লাটফর্মে মিট ও জুম চালু করবে গুগল
চলতি বছর শেষে একাধিক প্লাটফর্মে ভিডিও কলিং অ্যাপ মিট ও জুম চালুর ঘোষণা দিয়েছে গুগল। আগামী বছরের ২২ আগস্ট থেকে ফিচারটি ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।










