লাইভস্ট্রিমিংয়ে পরীক্ষামূলকভাবে শপিং ফিচার চালু করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। এ ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী একই সঙ্গে স্ট্রিম দেখতে পারবেন ও কেনাকাটা করতে পারবেন। ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে লাইভ শপিং স্ট্রিম চালু হবে। ফিচারটি সম্পর্কে এক বিবৃতিতে টুইটার জানায়, নতুন ফিচারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের কাঙ্ক্ষিত গ্রাহকদের সঙ্গে যোগাযোগের ও কেনাকাটার সুযোগ দেবে। এনগ্যাজেট