বিনামূল্যের ভিপিএনের কারণে চীনের ৫৭০ কোটি গ্রাহকের তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে। তদন্ত শেষে সাইবারনিউজ জানায়, এয়ারপ্লেন অ্যাক্সিলারেট অ্যাপসের চাইনিজ ভার্সন থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ব্যবহারকারীর আইডি, আইপি অ্যাড্রেস, ডোমেইন নাম ও টাইমস্ট্যাম্পস রয়েছে। খবর টেকরাডার।

অ্যাপটি উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য সহজলভ্য। গবেষকদের ধারণা, অন্তত কয়েক লাখ ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হবে। সাইবারনিউজের গবেষক আরাস নাজারোভাস বলেন, এ ফাঁসের বিষয়টি তাত্পর্যপূর্ণ, কারণ এখান থেকে যেসব তথ্য ফাঁস হয়ে গিয়েছে সেগুলো বেনামি কাজে ব্যবহার হতে পারে এবং অ্যাপ ব্যবহারকারীদের অনুসরণ করতে পারে।

অ্যান্ড্রয়েড অ্যাপের বিশ্লেষকরা আরো দেখিয়েছে, এসব একটি স্পাইওয়্যার হিসেবে কাজ করতেও সক্ষম, সেই সঙ্গে সেগুলোর দূর থেকে কোড এক্সিকিউশনের দক্ষতা রয়েছে। গবেষকরা এরই মধ্যে অ্যান্ড্রয়েড ভিপিএন অ্যাপ থেকে অধিক মাত্রায় অনুমতি বা পারমিশন দেয়ার আবেদন দেখতে পেয়েছেন। এগুলোর মধ্যে ক্যামেরা বা অডিও রেকর্ডিংয়ে প্রবেশ করা, স্টোরেজ সংশোধনের আবেদন, আবার কখনো কখনো নতুন কোনো সফটওয়্যার ইনস্টলের আবেদনও রয়েছে।

নাজাভোরাস ব্যাখ্যা করে বলেন, যেহেতু অ্যান্টিভাইরাস অ্যাপগুলো এ অ্যাপটিকে দূষিত হিসেবে চিহ্নিত করছে না, আমাদের বিশ্লেষকরা তাই এখানে তাত্পর্যপূর্ণভাবে কিছু বিপদের ইঙ্গিত দিচ্ছেন।