জাপানের হিরোশিমায় নিজস্ব কারখানায় গতকাল অত্যাধুনিক ডির্যাম চিপ উৎপাদন শুরু করেছে মাইক্রন। গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর পণ্যে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিতে চিপস ৪ নামে একটি অনানুষ্ঠানিক জোট গঠন করেছে। হিরোশিমা কারখানায় উচ্চক্ষমতাসম্পন্ন ও জ্বালানি সাশ্রয়ী ১-বেটা ডাইন্যামিক র্যানডম অ্যাকসেস মেমোরি (ডির্যাম) চিপ গণ উৎপাদন শুরু করেছে মাইক্রন। এ মেমোরি চিপ পুরনো চিপের তুলনায় তিন গুণ অধিক ডাটা সংরক্ষণ করতে পারে। —রয়টার্স
জাপানে অত্যাধুনিক চিপ উৎপাদন শুরু মাইক্রনের
জাপানের হিরোশিমায় নিজস্ব কারখানায় গতকাল অত্যাধুনিক ডির্যাম চিপ উৎপাদন শুরু করেছে মাইক্রন।










