পুরনো ডিভাইস মেরামতে ইউরোপীয় ইউনিয়নের আন্দোলনের মুখে সেলফ সার্ভিস রিপেয়ার প্রোগ্রাম চালু করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ ধারায় যুক্ত হতে ভারতে একই পরিষেবা চালু করতে কাজ করছে শাওমি। খবর গিজমোচায়না।

নিজস্ব ডিভাইস মেরামতে ব্যবহারকারীদের জন্য সেলফ রিপেয়ার সার্ভিস প্রোগ্রাম চালু করে অ্যাপল। এর মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা ডিভাইস মেরামতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও টুল সংগ্রহ করতে পারবেন। চলতি সপ্তাহের শুরুতে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একই ধরনের প্রোগ্রাম চালুর বিষয়ে ঘোষণা দিয়েছে শাওমি।

টুইট বার্তায় প্রতিষ্ঠানটি সার্ভিস আরো সহজ করা হয়েছে উল্লেখ করে। পাশাপাশি একটি ক্যাপশনে উই কেয়ার লিখে প্রকাশ করে। শাওমি জানায়, গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের লক্ষ্য। গ্রাহকদের সুবিধা প্রদানে আমরা সবসময় সচেষ্ট ছিলাম। বর্তমানে আমরা গ্রাহকদের অভিজ্ঞতা উন্নয়নে কাজ করছি।

টুইট বার্তায় চীনের প্রযুক্তি জায়ান্টটি সার্ভিসের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য উপস্থাপন করেনি। তবে সংশ্লিষ্টদের ধারণা, প্রতিষ্ঠানটি মেরামত ও অন্যান্য পরিষেবাকে আরো সহজ করে তুলতে পরিকল্পনা গ্রহণ করেছে। প্রযুক্তিবিদদের ধারণা, এটি অ্যাপলের রিপেয়ার প্রোগ্রামের আদলেই আনা হবে।