অ্যাপ ছাড়াও আইফোনসহ অ্যাপলের অন্যান্য ডিভাইসের ম্যাপস, বুকস ও পডকাস্টে প্রি-ইনস্টল বিজ্ঞাপন যোগ করতে যাচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক সাংবাদিক মার্ক গুরম্যানের দেয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি অ্যাপল ম্যাপসে এর পরীক্ষা চালানো হয়েছে। ম্যাপে রেস্টুরেন্ট, স্টোর বা অন্যান্য নিয়ার-বাই বিজনেস সার্চ করার সময় দেখাবে এ বিজ্ঞাপন।
টেক টাইমস বলছে, অ্যাপল এরই মধ্যে বিজ্ঞাপনের মডেলটি অ্যাপস্টোরে ব্যবহার শুরু করেছে। গুরম্যান জানান, একইভাবে এটি ম্যাপসেও কাজ করবে। কোনো কিছু সার্চ করলে ওপরে বিজ্ঞাপনগুলো দেখাবে।
গুরম্যান ধারণা করছেন, অ্যাপস্টোরে সার্চ ট্যাবে এরই মধ্যে যেখানে বিজ্ঞাপন রয়েছে সেটা বিস্তৃত হয়ে টুডে ট্যাব ও অ্যাপ ডাউনলোড পেজে আসবে। এটি অ্যাপল টিভি প্লাসেও আসতে পারে। একই পরিকল্পনা নেটফ্লিক্স ও ডিজনি প্লাসও করছে এ বছরের শেষের দিকে।










