দ্রুত চার্জিংয়ের ক্ষেত্রে ৩৩ ওয়াটের চার্জার ছিল সবচেয়ে স্ট্যান্ডার্ড। এখন অনেক স্মার্টফোনেই ৬৭ ওয়াটের চার্জার ব্যবহূত হচ্ছে। কিছু ফ্ল্যাগশিপ ফোনে ১২০ ওয়াটের চার্জার দেয়া শুরু হয়েছে। এখন স্মার্টফোন কোম্পানিগুলো ১৫০ ওয়াটের ফাস্ট চার্জারের দিকে মনোযোগ দিচ্ছে। টিপস্টার ডিজিটাল স্টেশন তাদের উইবো অ্যাকাউন্টে জানায়, শিগগিরই উৎপাদন শুরু হবে ১৫০ ওয়াটের চার্জারের। বর্তমানে ১২০ ওয়াটের চার্জার দিয়ে ২০ মিনিটে শতভাগ চার্জ দেয়া যায়। ১৫০ ওয়াটের চার্জার এলে সময় আরো কমে আসবে। গিজমোচায়না