ডিজিটাল মিডিয়া প্লেয়ার ও স্ট্রিমিং পরিষেবা প্লাটফর্ম প্লেক্স ব্যবহারকারীকে দ্রুত সময়ের মধ্যে পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। ব্যবহারকারীদের কাছে পাঠানো এক চিঠিতে প্লাটফর্মটি জানায়, একজন হ্যাকার সিস্টেমে অনুপ্রবেশ করেছে। চিঠিতে বলা হয়েছে, একটি ডাটাবেজে সন্দেহজনক কার্যক্রম চোখে পড়ার পর পরই প্রতিষ্ঠানটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। কার্যক্রম তদারকির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি জানায়, তৃতীয় পক্ষের একজন আমাদের নেটওয়ার্কে প্রবেশের মাধ্যমে কিছু ব্যবহারকারীর ই-মেইল, ইউজারনেম ও এনক্রিপ্টেড পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে। —এনগ্যাজেট