জনপ্রিয় ভিডিও গেম অ্যাংরি বার্ডস প্রস্তুতকারক রোভিও এন্টারটেইনমেন্ট কিনে নিচ্ছে জাপানের সেগা স্যামি হোল্ডিংস। ৭০ কোটি ৬০ লাখ ইউরোর বিনিময়ে ফিনল্যান্ডভিত্তিক রোভিও এন্টারটেইনমেন্ট অধিগ্রহণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। রোভিও জানায়, অ্যাংরি বার্ডই তাদের প্রথম মোবাইল গেম ছিল, যেটা ১০০ কোটিবার ডাউনলোড করা হয়। ব্র্যান্ডটি থেকে দুটি অ্যাংরি বার্ড সিনেমাও বানানো হয়। সেগা জানায়, বৈশ্বিক গেমিং বাজারে ‘নিজেদের অবস্থান আরো শক্তিশালী’ করার জন্য রোভিও কিনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বিবিসি
অ্যাংরি বার্ডের নির্মাতা প্রতিষ্ঠান কিনে নিচ্ছে সেগা
জনপ্রিয় ভিডিও গেম অ্যাংরি বার্ডস প্রস্তুতকারক রোভিও এন্টারটেইনমেন্ট কিনে নিচ্ছে জাপানের সেগা স্যামি হোল্ডিংস।










