গত দুই বছরে দক্ষিণ কোরিয়ায় মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের মাসিক ব্যবহারকারী ২৫ শতাংশ কমেছে। সম্প্রতি শিল্প খাত বিশ্লেষণ-সংক্রান্ত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর আইএএনএস।

স্থানীয় তথ্য পর্যবেক্ষণকারী আইজিএওয়ার্কসের মোবাইল ইনডেক্সের তথ্যানুযায়ী, গত মাসে দক্ষিণ কোরিয়ায় ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ১ কোটি ১০ লাখে নেমে এসেছে। কোরিয়ান ইনফরমেশন সোসাইটি ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, ২৫ থেকে ৩৮ বছর বয়সীদের মধ্যে ফেসবুক ব্যবহারের হার ২০১৭ সালের ৪৮ দশমিক ৬ শতাংশ থেকে ২০২১ সালে ২৭ শতাংশে নেমে এসেছে।