মেসেজিং ও কল করার সুবিধা দেয়ার পাশাপাশি ব্যবহারকারীদের আরো কিছু উপহার ও ফিচার ব্যবহারের সুবিধা দেয়ার মাধ্যমে সুপার অ্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম রাকুতেন ভাইবার।
সম্প্রতি প্লাটফর্মটির নতুন প্রধান নির্বাহী ওফির এয়াল সামাজিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপটিতে ইন-অ্যাপ পেমেন্ট পরিষেবা চালু করেন। পেমেন্ট পদ্ধতিটি ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত করার মাধ্যমে পণ্য কেনাকাটা, বিল প্রদানসহ বিভিন্ন আর্থিক লেনদেন করা যাবে। প্রাথমিকভাবে পিয়ার-টু-পিয়ার ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সেবাটি চালু করছে ভাইবার।
ওফির এয়াল বলে, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে রাকুতেন ভাইবারের কর্মঠ দলের নেতৃত্ব দিতে পেরে এবং সিইও হিসেবে এ প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং এর ধারাবাহিকতায় একটি সুপার অ্যাপ হয়ে উঠতে আমরা ভাইবারের উন্নত সেবা ও উদ্ভাবনী প্রচেষ্টা ধরে রাখতে চাই।










