মালয়েশিয়ায় অবৈধ স্ট্রিমিং করলে এবার বড় অংকের মাশুল গুনতে হবে। টরেন্ট ফ্রিকের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কপিরাইট আইনে সংশোধন এনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। সংশোধিত আইন অনুযায়ী, পাইরেসি স্ট্রিমিংয়ের সুবিধা প্রদানকারী সংস্থাকে সাজা ভোগ করতে হবে। নতুন আইন অনুযায়ী এসব সংস্থাকে ২ হাজার ৩৭৭ ডলার বা তার বেশি জরিমানা বা সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। খবর এনগ্যাজেট।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালয়েশিয়ার সংশোধিত আইনটি পাইরেসি করতে অনুৎসাহিত করছে প্রতিষ্ঠানগুলোকে। সাধারণত, কপিরাইট আইন সব ধরনের ডিজিটাল পাইরেসি রোধ করতে কাজ করে। এছাড়া আইন অনুযায়ী ডাউনলোড করাও কিছু ক্ষেত্রে অবৈধ। তবে পাইরেসি স্ট্রিমিং ডিভাইস বিক্রেতাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল না মালয়েশিয়ার কপিরাইট আইনে। দেশটির হাইকোর্টের সংশোধিত আইন এ সুযোগ দিয়েছে।