টুইটে গ্রাহক সেবা চালুর ঘোষণা দিয়েছেন মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারের মালিক ইলোন মাস্ক। এর আওতায় দীর্ঘ টেক্সট ও কয়েক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিওর মতো সুবিধা থাকবে বলে জানা গেছে। খবর এনগ্যাজেট।
সম্প্রতি দেয়া ঘোষণা অনুযায়ী, ফিচারটির ব্যবহারকারীরা মনিটাইজেশন ট্যাবে প্রবেশ করবে। এতে অ্যান্ড্রয়েড ও আইওএসের কেটে রাখা ফি ছাড়া গ্রাহকের পরিশোধ করা সব অর্থই টুইটের মালিক পাবে। প্রথম ১২ মাস টুইটার এখান থেকে কোনো ফি কাটবে না।
এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘ফি কেটে রাখার পর আইওএস ও অ্যান্ড্রয়েড গ্রাহকের পরিশোধ করা অর্থের ৭০ শতাংশ এবং ওয়েবের ৯২ শতাংশ টুইটের মালিক পাবে।’
এক ই-মেইল বার্তায় রয়টার্সের কাছে মাস্কের এ দাবি নাকচ করে গুগল জানায়, ২০২২ সালে গুগল প্লের সব গ্রাহক সেবার আর্থিক ফি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
গত বছরের অক্টোবরের আগে মাস্কের কোম্পানি অধিগ্রহণের দৌড় চলাকালীন টুইটারের আয় কমে যাওয়ার পর প্লাটফর্মটির আয় বাড়ানোর লক্ষ্যে এতে বিভিন্ন ধরনের পরিবর্তন আনছেন টেসলা প্রধান। কোম্পানি অধিগ্রহণের পর থেকে বেশকিছু পণ্য ও সাংগঠনিক পরিবর্তনের মধ্য দিয়ে দ্রুতই এগিয়েছেন মাস্ক।










