ইউরোপের বৃহত্তম স্টার্টআপ ও প্রযুক্তি ইভেন্ট ভিভা টেকনোলজি। ১৪ জুন থেকে শুরু হওয়া ইভেন্টটি সম্প্রতি শেষ হয়েছে। এতে ২০২৩ ইন্সপাইরেশন চ্যালেঞ্জে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দিয়েছে অপো। পাশাপাশি গত বছরের উদ্বোধনী ইন্সপাইরেশন চ্যালেঞ্জের কিছু সাফল্যের গল্পও তুলে ধরেছে।

অনুষ্ঠানে অপো টেকনোলজি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এক্সপার্ট রাবিনোভিচ আদি সবার জন্য উন্নত ভবিষ্যৎ গড়তে প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে জানান। তিনি ২০২৩ অপো ইনস্পাইরেশন চ্যালেঞ্জের সর্বশেষ আপডেটগুলো তুলে ধরেন এবং টেকসই ও সহজলভ্য প্রযুক্তিতে বিশেষজ্ঞ বেশ কয়েকটি প্রযুক্তি স্টার্টআপকে তাদের উদ্ভাবন প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘‌গত বছর প্রথম অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জের অভূতপূর্ব সাড়া আমাদের স্টার্টআপগুলোয় গুণগত উদ্ভাবনের বিশাল সম্ভাবনা দেখিয়েছে। এ বছরের দ্বিতীয় অনুপ্রেরণা চ্যালেঞ্জের জন্য, আমরা ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ফর পিপল এবং ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ফর দ্য প্ল্যানেটের ওপর জোর দিয়ে দুটি নতুন এন্ট্রি বিভাগ চালু করেছি।’

২০২২ ইন্সপাইরেশন চ্যালেঞ্জে বিশ্বের ৩৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ৫৩৬টি প্রস্তাব জমা দেয়া হয়; যার মধ্যে অপো ১৮টি দলকে তাদের ভাবনা বাস্তবায়নে সহায়তা করেছে। 

প্রস্তাব জমা দেয়ার সময়সীমা শেষ হবে ৩০ জুন। এখানে প্রতিটি অঞ্চল থেকে শীর্ষ পাঁচ দল গ্লোবাল ডেমো ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। পাঁচজন বৈশ্বিক বিজয়ী ৫০ হাজার ডলার অনুদান এবং অংশীদারত্ব/অর্থায়নের সুযোগ পাবেন।