রাইজেন কম্পিউটার হ্যাং হওয়া বা কাজ না করার পেছনে জড়িত বাগের সন্ধান পেয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান এএমডি। রেডিট ফোরামে একাধিক ব্যবহারকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগের সন্ধান পায় চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। খবর আইএএনএস।

সমস্যাটির স্থায়ী সমাধানে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আগামী মে মাসে আপডেটের মাধ্যমে এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠানটি জানায়, কম্পিউটারের মাদারবোর্ডে থাকা এসপিআই ফ্ল্যাশ মেমোরিতে এক্সটেন্ডেড এফটিপিএম সম্পর্কিত কাজ সম্পন্ন হওয়ায় কম্পিউটার হ্যাং করে বা বন্ধ হয়ে যায়। ওয়ার্ক কমান্ড বা প্রসেস বন্ধ না করা পর্যন্ত সমস্যাটি চলমান থাকে।

এক সাপোর্ট ডকুমেন্টে প্রতিষ্ঠানটি বর্তমানে ট্রাস্টেড প্লাটফর্ম মডিউল সাপোর্টের জন্য যারা এফটিপিএমের ওপর নির্ভরশীল, তাদের এর পরিবর্তে হার্ডওয়্যার টিপিএম ডিভাইস ব্যবহারের পরামর্শ দিয়েছে। এএমডি জানায়, সমস্যাটির সমাধানে মাদারবোর্ডের সিস্টেম আপডেটের প্রয়োজন হবে।