অ্যান্ড্রয়েড প্লাটফর্মের বেটা ব্যবহারকারীদের জন্য নতুন কম্প্যানিয়ন মোড চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ২০২২ সালে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি প্রথম এ ফিচারের কথা জানায়। বর্তমানে এর পরীক্ষা চলছে। ফিচারটি মাল্টি ডিভাইস সাপোর্টে অতিরিক্ত একটি স্তর যুক্ত করে। এর মাধ্যমে কথোপকথন সম্পর্কে সহজে জানার জন্য আরেকটি স্মার্টফোনে অ্যাকাউন্ট সাইন ইনের সুবিধা পাওয়া যায়। মূল ডিভাইসে ইন্টারনেট সংযোগ না থাকলেও এটি কাজ করে। গিজমোচায়না
অ্যান্ড্রয়েডে নতুন কম্প্যানিয়ন মোড আনছে হোয়াটসঅ্যাপ
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের বেটা ব্যবহারকারীদের জন্য নতুন কম্প্যানিয়ন মোড চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।










