রাশিয়ার সামরিক গুপ্তচরদের সাইবার হামলা প্রতিহতের দাবি জানিয়েছে মাইক্রোসফট। ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এ হামলা পরিচালনা করা হয়েছিল বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে। খবর রয়টার্স।

এক ব্লগ পোস্টে প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, স্ট্রনটিয়াম নামের একটি গ্রুপ সাতটি ইন্টারনেট ডোমেইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের গণমাধ্যমের কার্যক্রমের ওপর নজরদারির চেষ্টা চালায়। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে হামলাকারীদের কোনো নাম প্রকাশ করা হয়নি। অবজ্ঞাসূচক হিসেবে মাইক্রোসফট হ্যাকার গ্রুপটিকে স্ট্রনটিয়াম নাম দিয়েছে। যেখানে অন্যরা এ দলকে ফ্যান্সি বিয়ার বাস এপিটি২৮ বলেই ডাকে। গ্রুপটি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কিত। ওয়াশিংটনে থাকা রাশিয়ান দূতাবাসে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফেব্রুয়ারিতে স্পেশাল অপারেশন নামে সামরিক আগ্রাসন চালানোর পর থেকেই ইউক্রেনে হ্যাকারদের আক্রমণের পরিমাণ বাড়তে থাকে। যার অধিকাংশই মস্কো ও রাষ্ট্র নিয়ন্ত্রিত হ্যাকার গ্রুপ পরিচালিত বলে প্রযুক্তিবিদ ও গবেষকরা জানিয়েছে