ডোমেইন নেম রেজিস্ট্রেশন ব্যবসা থেকে সরে এসেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এছাড়া স্কয়ারস্পেসের কাছে ডোমেইন বিভাগ বিক্রিও করে দিয়েছে। ১৮ কোটি ডলারে গুগল ডোমেইন কিনে নিয়েছে স্কয়ারস্পেস। ফলে বিদ্যমান এক কোটির বেশি ডোমেইন এখন স্কয়ারস্পেসের নিয়ন্ত্রণে চলে যাবে। ম্যাশেবলের তথ্যানুযায়ী, এর মাধ্যমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন খাতের প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে যাবে এ কোম্পানি। গুগল ডোমেইনের গ্রাহকরা এ পরিবর্তনের কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হবে বলে জানা গেছে। ওয়েবসাইটের মালিকরাও কিছুটা সমস্যায় পড়বেন।  টেকটাইমস