আগামী বছরের প্রথমার্ধে এলসিডি ডিসপ্লে, উন্নত পারফরম্যান্স এবং উন্নত যোগাযোগ প্রযুক্তির নতুন আইফোন এসই ৩ আনার পরিকল্পনা করছে কুপারটিনো ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। খবর আইএএনএস।

নতুন সিরিজের আইফোনে অ্যাপলের তৃতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিনযুক্ত এ-১৩ বায়োনিক চিপসেট ব্যবহার করা হতে পারে। প্রসেসরটি ফাইভ ন্যানোমিটার প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। পাশাপাশি এতে উন্নত ফাইভজি নেটওয়ার্কিং সিস্টেম, ওপরে ও নিচে বেজেলসহ ৪ দশমিক ৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেয়া হতে পারে। ফোনটির বাহ্যিক কাঠামো হবে অ্যালুমিনিয়ামের।

আইফোন এসই ৩-এর হোম বাটনে টাচ-আইডি সেন্সর থাকতে পারে। ফোনটির সামনে ও পেছনে থাকবে দুটি ক্যামেরা। আইফোন এক্সআর ডিজাইনের ওপর ভিত্তি করে নতুন সিরিজটি তৈরি করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের ডিসেম্বরে ফোনটির উৎপাদন শুরু হতে পারে বলে জানা গেছে।