ওয়াই সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। ওয়াই৩৬ মডেলের মাধ্যমে চলতি বছর তৃতীয় স্মার্টফোন উন্মোচন করল কোম্পানিটি। তুলনামূলক কম বাজেটে একটু ভিন্ন লুক আর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটি গ্রাহককে আকৃষ্ট করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ভাইব্রেন্ট গোল্ড ও মেটিওর ব্ল্যাক দুই কালারে মিলবে ভিভো ওয়াই৩৬। গোল্ডেন রিপল প্রসেস ভিভো ওয়াই৩৬-এর ব্যাক সাইডে দেবে প্রিমিয়াম ক্রিস্টাল লুক। ফ্লোরাইড এজি গ্লাসের দারুণ প্রযুক্তি অন্যদের সঙ্গে ভিভো ওয়াই৩৬ পার্থক্যটা তুলে ধরবে। ভিভো ওয়াই৩৬-তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাশাপাশি ৮ জিবি র্যাম এবং আরো অতিরিক্ত ৮ জিবি র্যামের বিশাল স্টোরেজের মান নিশ্চিত করেবে শতভাগ। ভিভো ওয়াই৩৬-এ আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ের জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার।
৬ দশমিক ৬৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ, যা কাজ করবে যথেষ্ট দ্রুত ও নির্ভুলভাবে। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলে রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল এমপি বোকেহ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ২৬ হাজার ৯৯৯ টাকায় এটি কেনা যাবে।










