মিড রেঞ্জের সেলফোন লাইনআপে নতুন স্মার্টফোন এ৫৭ নিয়ে এসেছে অপো। নতুন স্মার্টফোনটিতে ৩৩ ওয়াট সুপারভিওসি ফ্ল্যাশ চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার ও র্যাম এক্সপানশন সুবিধাসহ বিভিন্ন ফিচার রয়েছে।
অপো এ৫৭ ডিভাইসে আল্ট্রা-লিনিয়ার ডুয়াল স্টেরিও স্পিকার ও ৩৩ ওয়াট সুপারভিওসি চার্জিং ফিচার রয়েছে। এর মাধ্যমে ৫ মিনিট চার্জ দিয়ে ৩ ঘণ্টা ১৭ মিনিট কথা বলা যাবে। সম্পূর্ণ চার্জের মাধ্যমে ফোনটি দিয়ে ১৫ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং করা যাবে অথবা স্ট্যান্ডবাইতে ১২.৭ দিন পর্যন্ত চার্জ থাকবে।
ডিভাইস থেকে কোনো ডাটা যেন হারিয়ে না যায় সেজন্য অপো এ৫৭ ডিভাইসে ৮ জিবি পর্যন্ত র্যাম এক্সপানশন (৪জিবি+৪জিবি) প্রযুক্তি ব্যবহার করেছে। ছবি তুলতে যারা ভালোবাসেন তাদের জন্য ডিভাইসটিতে এআই ডুয়াল ক্যামেরা সেট-আপসহ আল্ট্রা-হাই রেজল্যুশন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই পোর্ট্রেটসহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
অপো এ৫৭-এর ৬ দশমিক ৫৬ ইঞ্চি কালার-রিচ ডিসপ্লে ব্যবহারকারীদের গেম, মুভি ও ছবি দেখার অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করবে। ডিভাইসের কালারওএস ১২ দশমিক ১ প্রাইভেসি ও পারফরম্যান্সকে উন্নত করে। অপো এ৫৭ ডিভাইসটি দুটি রঙে পাওয়া যাচ্ছে—গোয়িং গ্রিন ও গোয়িং ব্ল্যাক। এর দাম ১৭ হাজার ৯৯০ টাকা।










