সম্প্রতি বাজারে পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। প্রথমবারের মতো এ সিরিজে নিজস্ব উৎপাদিত টেনসর চিপ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
নতুন প্রকাশিত তথ্যানুযায়ী, পিক্সেল ৭ সিরিজের স্মার্টফোনের জন্য দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপ নিয়ে কাজ করছে এ টেক জায়ান্ট। খবর গিজমোচায়না।
পিক্সেল ৬ বাজারে আসার পর সম্প্রতি নাইনটুফাইভগুগলের সদস্যরা ক্লাউডরিপার নামে নতুন পিক্সেল ফোনের কোডনেমের সন্ধান পেয়েছে। তাদের ধারণা পিক্সেল ৭ ও ৭ প্রোর তুলনায় ৭ সিরিজে শক্তি জোগানোয় এ নাম দেয়া হয়েছে। ডেভেলপার বোর্ডের জন্য ক্লাউডরিপার নামটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। যেটি দুই মডেলের স্মার্টফোনের হার্ডওয়্যার সম্পর্কিত।
পিক্সেল ৬ ও ৬ প্রোর জন্য স্লাইডার কোডনেমটি বহুল প্রচলিত ছিল। তাই ক্লাউডরিপার নামটি গুগলের দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপের সঙ্গে যুক্ত। যেটিতে জিএস২০১ সিরিয়াল নম্বরও রয়েছে। পিক্সেল ৬ সিরিজে ব্যবহূত টেনসর চিপে জিএস১০১ মডেল নম্বর ব্যবহার করা হয়েছিল।










