বিদেশীদের হাত থেকে মার্কিন অধিবাসীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় নতুন আইন প্রণয়ন করেছে ছয় সিনেটর ও প্রতিনিধি পরিষদের দুই সদস্যের একটি দ্বিদলীয় গোষ্ঠী। খবর রয়টার্স।

টিকটকের মতো বিদেশী মালিকানাধীন অনেক সামাজিক মাধ্যমের অ্যাপ ব্যবহার করে থাকে আমেরিকানরা। ব্যবহারকারী হিসেবে তাদের ডাটা সম্পর্কে উদ্বেগ দূর করার লক্ষ্যে বিলটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব।

সিনেট ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রন ওয়াইডেন জানান, বিলটি টিকটককে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য চীনে প্রেরণ করা বন্ধ করবে, শত্রু দেশগুলোয় ডাটা চুরি থামাবে এবং শক্তিশালী গোপনীয়তা সুরক্ষাবিশিষ্ট জাতিরাষ্ট্রগুলোর সম্পর্ক আরো গভীর করবে।’

মার্কিন আইনপ্রণেতারা বলেন, ‘‌চীনা মালিকানাধীন টিকটক আমেরিকানদের ডাটার জন্য গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি ১৫ কোটিরও বেশি আমেরিকানের ব্যবহৃত প্লাটফর্মের ওপর সম্ভাব্য চীনা প্রভাব সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। টিকটকের পক্ষ থেকে কোনো ধরনের অনুচিত ডাটা ব্যবহারের বিষয়ে অস্বীকার করা হয়েছে। এটি আরো জানিয়েছে, ডাটা সুরক্ষা ব্যবস্থায় টিকটক ১৫০ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে।

সম্প্রতি দেয়া বিবৃতিতে টিকটক জানায়, এটি ইউএস ব্যবহারকারীর ডাটা সুরক্ষিত করতে টিকটকের যেকোনো কর্মচারীরই অ্যাকসেস না পাওয়ার প্রক্রিয়া চলছে। কোম্পানিটি আরো জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত ইউএসভিত্তিক সহায়ক সংস্থার কর্মচারীদেরই সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রবেশাধিকার থাকবে।

আমেরিকান জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন ব্যক্তিগত তথ্যবিভাগগুলো বাণিজ্য বিভাগকে শনাক্ত করতে হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি তালিকা তৈরি করতে হবে যেসব দেশে সংবেদনশীল তথ্য পাচার নিষিদ্ধ থাকবে। এমনটাই বলা হয়েছে বিলটিতে। বিলটি তথ্য দালাল ও টিকটকের মতো প্রতিষ্ঠানগুলোর বিদেশে তথ্য পাচার নিয়ন্ত্রণ করবে।

মার্চে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনা মালিকানাধীন টিকটক বন্ধ করার কর্তৃত্ব দেয়ার পরিকল্পনাটি এগোয়নি।

মন্টানা দ্বারা পরিকল্পিত নিষেধাজ্ঞা, প্রথম মার্কিন রাজ্য, যা সুপরিচিত শর্ট ভিডিও শেয়ারিং পরিষেবা নিষিদ্ধ করেছে, গত মাসে টিকটক দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছিল।

গত মাসে টিকটক মন্টানা অঙ্গরাজ্যের পরিকল্পিত নিষেধাজ্ঞা অবরুদ্ধ করার জন্য মামলা করে। এই জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং পরিষেবায় বাধা দেয়া প্রথম মার্কিন রাজ্য মন্টানা।

আদালত মন্টানার নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করবে মনে হওয়ায় কংগ্রেসকে টিকটক এবং অন্যান্য বিদেশী মালিকানাধীন অ্যাপ্লিকেশনগুলো নিষিদ্ধ করার বা সীমাবদ্ধতা আরোপের জন্য প্রেসিডেন্টকে নতুন কর্তৃত্ব প্রদান করে আইন প্রণয়ন করতে হয়েছিল।